আমাদের কথা
”উদয়ের পথে শুনি কার বাণী
ভয় নেই তার ভয় নেই
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই।” -রবীন্দ্রনাথ ঠাকুর।
কোমলমতি ছেলেমেয়েদের শিক্ষার কথা বিবেচনা করে অত্র এলাকার শিক্ষানুরাগী সমাজসেবী ব্যক্তিবর্গের নিরলস কর্ম প্রচেষ্টার ফসল হিসেবে সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। সর্বস্তরের বিদ্যার্থীর পদচারনায় মূখর হয়ে ওঠে বিদ্যালয়ের প্রাঙ্গন।ধীরে ধীরে প্রতিষ্ঠানটি হয়ে ওঠে শিক্ষার একমাত্র প্রানকেন্দ্র।মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ,আধুনিক ও যুগোপযোগী প্রযুক্তি নির্ভর উন্নত আইসিটি ল্যাব সহ চার তলা একাডেমিক ভবনে শিক্ষা গ্রহণের সুযোগের মাধ্যমে অত্র বিদ্যালয়টি অদ্যাবধি এলাকার আস্থাভাজন প্রতিষ্ঠান হিসাবে স্বগৌরবে ভাস্বর।
সংক্ষিপ্ত ইতিহাস
মানুষের জীবন গড়ে তোলার মহান দায়িত্ব নিতে দক্ষিণ বাংলার সুনামধন্য বিদ্যাপীঠ সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয় ০১ জানুয়ারী ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি বাগেরহাট জেলার,চিতলমারী উপজেলার, এস,বাখরগঞ্জ এর চিতলমারী-বাগেরহাট মহাসড়ক ও চিত্রা নদীর পার্শ্বে অবস্থিত। তৎকালীন সাংসদ জনাব মীর শাখাওয়াত হোসেন দারু ভাইয়ের সার্বিক পৃষ্ঠপোষকতায় ও এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি গড়ে ওঠে। বিদ্যালয়টি যশোর শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত করছে। বিদ্যালয়টিতে সহশিক্ষা চালু আছে।০১ জানুয়ারী ১৯৭৪ সালে বিদ্যালয়টি প্রথম স্বীকৃতি পায়। বিদ্যালয়ের এমপিও নম্বরঃ ৫৯০২০২১৩০১ এবং বিদ্যালয়ের পরিচিতি নম্বরঃ১১৪৮৫৩। অবকাঠামোর দিক দিয়ে বর্তমান সরকারের আর্থিক সহযোগীতায় চার তলা একাডেমিক ভবন,শেখ রাসেল ডিজিটাল ল্যাব,মাল্টিমিডিয়া ক্লাস রুম,বিজ্ঞানাগার ,গ্রন্থাগার এবং সুপেয় পানির ব্যবস্থায় বিদ্যালয়টিতে চমৎকার শিক্ষার পরিবেশ তৈরি হয়েছে। যা বিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অসছে।
লক্ষ্য ও উদ্দেশ্য
"Education aim at developing innate power of man" অর্থাৎআত্মশক্তির জাগরণই শিক্ষার লক্ষ্য।
রবীন্দ্রনাথ ঠাকুর বলেন,”শ্রেষ্ঠ শিক্ষা হলো তাই যা আমাদের কেবল তথ্য পরিবেশন করে না বরং বিশ্ব সত্ত্বার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।”শিক্ষাকে সর্বজনীন ও বিশ্বমানের করা আমাদের প্রতিষ্ঠানের মূলমন্ত্র।
- শিক্ষার্থীর ব্যক্তি ও জাতীয় জীবনে নৈতিক,মানবিক,সংস্কৃতিক,বিজ্ঞানভিত্তিক ও সামাজিক মূল্যবোধ তৈরি করা।
- মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদেরকে অনুপ্রানিত করে তাদের মধ্যে দেশাত্ববোধ ও জাতীয়তাবোধ জাগিয়ে তোলা।
- বিদ্যালয়ে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তির জ্ঞান সম্পন্ন দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলা।
- শরীরচর্চা ও খেলাধুলা আয়োজন করে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি করা।
- সংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে সচেতন করা।
- যোগ্যতা ভিত্তিক শিক্ষা অর্জনে শিক্ষার্থীতের সহযোগীতা প্রদান কর।
- অবহেলিত,সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সর্বচ্চো সুযোগ-সুবিধা ও সহযোগীতা প্রদান করা।
আমরা বিশ্বাস করি এইসব লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে,অত্র বিদ্যালয়টি শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।